বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত সব
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ (বঙ্গবন্ধু-১), আগামী ০৫ মে, ২০১৮ উৎক্ষেপণ করা হবে, এমন টাই পরিকল্পনা করে হচ্ছে। আসুন এই সম্পর্কে কিছু তথ্য যেনে নেই……… বঙ্গবন্ধু-১ (ইংরেজি: Bangabandhu-1) বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। যার উৎক্ষেপনের খরচ ৩ হাজার ২৪৩ কোটি টাকা । এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৫৫৫ কোটি টাকা নিজেদের তহবিল থেকে এবং বাকি ১ হাজার ৬৮৮ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ হিসাবে নেওয়া হয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্সের কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে চুক্তি হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে কাঙ্খিত এ স্যাটেলাইট তৈরিতে কোম্পানিটির সঙ্গে এক হাজার ৯৫১ কোটি টাকার চুক্তি করেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। মাত্র সাত বছরেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনের খরচ ৩ হাজার ২৪৩ কোটি টাকার পুরোটাই উঠে আসবে বলে হিসেব করেছে বিটিআরসি ! বিটিআরসির হিসাব অনুযা...